ডা.ইমরান এইচ সরকার বলেন, ‘এলাকার মানুষের উন্নয়নের জন্য সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। গত কয়েক দিন রাজীবপুর ও রৌমারী উপজেলায় গণসংযোগ করেছি, সাধারণ মানুষের কাছে সাড়াও পেয়েছি। আজ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি, এলাকার জনগণকে সঙ্গে নিয়ে তাদেরই ভোটে বিজয়ী হয়ে জনগণের অধিকার আদায় ও পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়ন করতে পারবো।’