উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান মঙ্গলবার বিকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো পদত্যাগপত্র জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেনের কাছে জমা দেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ওইদিনই চেয়ারম্যানের জমা দেওয়া পদত্যাগপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেন।
ফজলুর রহমান উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বিএনপির জয়পুরহাট জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং জয়পুরহাট পৌরসভার একাধিকবার নির্বাচিত মেয়র।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড ফজলুর রহমান,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিনকে দলের প্রার্থী মনোনীত করে পৃথকভাবে চিঠি দিয়েছেন।
ফজলুর রহমান বলেন,‘জয়পুরহাট-১ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার জন্য চিঠি পেয়েছি। এ জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেই চেয়ারম্যান পদ থকে পদত্যাগ করেছি।’
জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বলেন,‘মঙ্গলবার বিকেলে পদত্যাগপত্র পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’