কু‌ড়িগ্রাম-৪ আসনে আ. লীগ প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তিল


জাকির হোসেনকু‌ড়িগ্রাম ৪ আসন (রা‌জীবপুর,‌ রৌমারী ও চিলমারী উপ‌জেলা) থে‌কে আওয়ামী লীগের প্রার্থী ও সা‌বেক সংসদ সদস্য মো. জাকির হো‌সেনের ম‌নোনয়নপত্র বা‌তিল ঘোষণা করা হ‌য়ে‌ছে।

র‌বিবার (২ ডি‌সেম্বর) সকা‌লে জেলা রিটা‌র্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা পারভীন এ ঘোষণা ক‌রেন।
জেলা রিটা‌র্নিং কর্মকর্তার কার্যালয় সূ‌ত্র জানায়, সা‌বেক সংসদ সদস্য জাকির হো‌সে‌নের ম‌নোনয়ন ফর‌মটি অসম্পূর্ণ ও ত‌থ্যের ঘাট‌তি র‌য়ে‌ছে। তাই জেলা রিটা‌র্নিং কর্মকর্তা তার ম‌নোনয়নপত্রটি বা‌তিল ব‌লে ঘোষণা ক‌রে‌ছেন।

এ ব্যাপা‌রে জাকির হো‌সেন বলেন, ‘আমার হলফ নামায় ভুলবশত এক‌টি তথ্য একা‌ধিকবার প্রিন্ট হ‌য়ে‌ছে। এ কার‌ণে ম‌নোনয়নপত্র বা‌তিল হ‌য়ে‌ছে। ত‌বে আমি আপিল কর‌বো। আপিলে এটা সমাধান হ‌বে ব‌লে আমি ম‌নে ক‌রি।’