রবিবার দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুল আলম এ ঘোষণা দেন। তিনি জানান, দিনাজপুর-১ আসন থেকে তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রঞ্জিত মুরমু ও পারভেজ হোসেন, ইনকাম ট্যাক্সের কাগজ না প্রদান করায় বিএনপি প্রার্থী মোহাম্মদ হানিফ এবং উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ না করায় বিএনপি প্রার্থী মামুনুর রশিদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দিনাজপুর-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী মানবেন্দ্র রায় ও তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। দিনাজপুর-৩ আসন থেকে পৌরসভার মেয়র থাকা অবস্থায় মনোনয়নপত্র দাখিল করায় বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম এবং ঋণখেলাপি ও তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রাইসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তথ্যে গড়মিল থাকায় দিনাজপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউসুফ আলী এবং দিনাজপুর-৬ আসন থেকে ঋণখেলাপি হওয়ায় বিএনপি প্রার্থী শাহিনুর ইসলাম ও তথ্যে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।