বুধবার (১২ ডিসেম্বর) ঠাকুরগাঁও-১ আসনের মোহাম্মদপুর এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত মোহাম্মদপুর, নারগুন ও জগন্নাথপুর ইউনিয়নের ১৩টি পৃথক নির্বাচনি পথসভায় অংশ নেন তিনি।
মির্জা ফখরুল আশ্বাস দেন, তাদের জোট ক্ষমতায় এলে মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ সৃষ্টি, শিক্ষিত যুবকদের চাকরি ও বেকার ভাতা চালু করবেন। তিনি বলেন, ‘এ সরকার জুলুমবাজ। কথায় কথায় মামলা দেয়, সন্ত্রাস ও দুর্নীতি করে, গুম-খুন-নির্যাতন করে। ৩০ ডিসেম্বর হবে এসব অন্যায়ের উপযুক্ত জবাব।’
এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।