প্রধানমন্ত্রী রংপুরে

প্রধানমন্ত্রীএকাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের নির্বাচনি প্রচারণায় অংশ নিতে আজ রবিবার (২৩ ডিসেম্বর) রংপুর পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর সফরকালে তিনি জেলার দুটি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর হয়ে সকাল ১১টার দিকে রংপুরে পৌঁছান। তিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এরপর আজ দুপুরে তিনি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পীরগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। জনসভায় আওয়ামী লীগের জাতীয় নেতারা, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা ও জেলার বিভিন্ন নির্বাচনি এলাকার দলীয় ও মহাজোটের মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রংপুরের নির্বাচনি প্রচারণা কার্যক্রমকে সার্বিকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আগামীকাল সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানী ঢাকার কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নির্বাচনি প্রচার কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার।