অনুষ্ঠানে যুবদের মধ্যে বিনামূল্যে ১৭টি ট্যাব বিতরণ করা হয়। ওরিয়েন্টেশনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রতিনিধি ফাহিম বিন মুমিন। একশন এইড বাংলাদেশের সহযোগিতায় ওরিয়েন্টশনের আয়োজন করে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প ও উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)
উদয়াঙ্কুর সেবা সংস্থার নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী জানিয়েছেন, বিতরণ করা ওই ট্যাবগুলো দেওয়া হয়েছে গ্রুপ আকারে নিজেদের দক্ষতা উন্নয়নে ব্যবহার করার জন্য। এতে সরকারের ‘দক্ষতা বাতায়ন’ মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ পাবে তারা। সরকারের বিভিন্ন ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এই কার্যক্রমের উদ্দেশ্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারোয়ার মানিক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক, সহকারী পরিচালক আলী আল রেজা, একশন এইড বাংলাদেশের প্রতিনিধি হাতেম আলী প্রমুখ। ওরিয়েন্টশনে জেলার ৩০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।