ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি এখানের ভোটারদের লম্বা লাইন দেখা যাচ্ছে। এই কেন্দ্রে ভোট সুষ্ঠুভাবে হচ্ছে। কিন্তু আমি ইতোমধ্যে অভিযোগ পেয়েছি বেগুনবাড়ি এবং ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্র দখল করেছে আওয়ামী সন্ত্রাসীরা।’
এরপর মির্জা ফখরুল ঠাকুরগাঁও সরকারি কলেজে কেন্দ্রে যেয়ে দেখতে পান সেখানে কোনও বুথে তাদের পোলিং এজেন্ট নেই। একটি মাত্র মহিলা বুধে পোলিং এজেন্ট আছেন।
তিনি অভিযোগ করে সাংবাদিকদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের গাড়ি দেখার পর আমাকে মাত্র ঢুকতে দেওয়া হয়েছে।
পরে মির্জা ফখরুল এই ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ড. কামরুজ্জামান সেলিমকে ফোনে অভিযোগ করেন।