তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশের ওসি এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোতালেবের বাড়ি তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের নিজবাড়ী এলাকায়। তিনি রবিউল ইসলামের ছেলে। আহত মাসুদ রানা ডাঙ্গাপাড়া ভজনপুর এলাকার আব্দুর রহমানের ছেলে এবং হায়দার আলী কালিয়ামুনী এলাকার মাহবুব ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোতালেব বুড়াবুড়ি থেকে মোটরসাইকেলে ভজনপুর বাজারে যাচ্ছিলেন। এসময় ট্রাক ও মাইক্রোবাস অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিন আরোহী। দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে তাকে মৃত ঘোষণা করেন।