ভারতে পাচারের সময় ১২০ কেজি শিং মাছ উদ্ধার

ফাইল ছবিদিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারতে পাচারকালে দেশীয় ১২০ কেজি শিং মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৬ জানুয়ারি) রাত ১২টায় সীমান্তের ঘাসুড়িয়া নদীর পার এলাকা থেকে শিং মাছগুলি উদ্ধার করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কেউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহমুদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশ থেকে ভারতে শিং মাছ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল , রবিবার রাতে সীমান্তের ঘাসুড়িয়া নদীর পার এলাকায় অভিযান চালায় । এ সময় চোরাকারবারীরা উপস্থিতি টের পেয়ে চারটি পাতিল ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পাতিলগুলো থেকে ১২০ কেজি শিং মাছ উদ্ধার করা হয়। পরে শিং মাছগুলি হিলি স্থল শুল্কস্টেশনে জমা দেওয়া হয়েছে।