হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

হিলিতে বঙ্গবন্ধু প্রত্যাবর্তন দিবস পালিত

দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় হিলির সিপি রোডে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর পর নিহতদের স্মরণে এক মিনিটের নিরবতা পালন ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সৈয়দ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক শাহিনুর রেজা শাহিন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ দলীয় নেতা কর্মীরা।