কু‌ড়িগ্রা‌মে শিক্ষার্থীর পা বাঁধা লাশ উদ্ধার

ঘটনাস্থলে উৎসুক জনতাকু‌ড়িগ্রাম শহ‌রের পৌর এলাকার পূর্ব কামারপাড়া গ্রা‌মে এক এইচএস‌সি শিক্ষার্থীর লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহফুজার রহমান একথা জানিয়েছেন।

তার নাম হা‌বিবুর রহমান। সে কু‌ড়িগ্রাম শহ‌রের কা‌লেক্ট‌রেট স্কুল অ্যান্ড ক‌লেজের একাদশ শ্রে‌ণির ছাত্র। চিলমারী উপ‌জেলার ঢুসমারা থানার অধীন গোয়া‌লের চর গ্রা‌মের আবুল হো‌সেনের ছেলে সে।

কু‌ড়িগ্রাম সদর থানার উপ-প‌রিদর্শক (এসআই) জা‌মিউল ইসলাম জানান, হা‌বিবুর‌কে শ্বাস রোধ ক‌রে হত্যা করা হয়েছে। তার পা বাঁধা ছিল এবং পে‌টে ধারা‌লো অ‌স্ত্রের আঘাতও র‌য়ে‌ছে। তার প‌কেট থে‌কে দু’‌টি মোবাইল ফোন উদ্ধার করা হ‌য়ে‌ছে। মোবাইল ফো‌নের কল লিস্ট ধ‌রে প্রাথ‌মিকভা‌বে তার প‌রিচয় নি‌শ্চিত হওয়া গে‌ছে।

‌হা‌বিবু‌রের চাচা‌তো ভাই সা‌নোয়া‌রের বরাত দি‌য়ে তিনি বলেন, ‘আমরা জান‌তে পে‌রে‌ছি হা‌বিবুর স্থানীয় আদাল‌তে মহু‌রির কাজ কর‌তো এবং কা‌লেক্ট‌রেট স্কুল অ্যান্ড ক‌লে‌জের একাদশ শ্রে‌ণিতে পড়তো। সে পৌর এলাকার কামার পাড়ার সুরুজ্জামান না‌মে এক ব্য‌ক্তির বা‌ড়ি‌তে থাক‌তো। তা‌কে কে বা কারা হত্যা ক‌রে‌ছে তা তদন্ত ক‌রে দেখা হ‌চ্ছে। লাশ উদ্ধার ক‌রে ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

কু‌ড়িগ্রাম সদর থানার ও‌সি মাহফুজার রহমান বলেন, এ হত্যাকা‌ণ্ডের পেছ‌নে কে বা কারা র‌য়ে‌ছে তা তদ‌ন্তে পু‌লিশ কাজ শুরু ক‌রে‌ছে। আশা কর‌ছি খুব শিগগিরই হত্যাকাণ্ডে জড়িতদের চি‌হ্নিত করা যাবে।