ওসি জানান, শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী শহরের মানিকের মোড়ের একটি হোটেল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৪ ধারায় তাদের নামে মামলা দায়ের করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—জেলা সদরের টুপামারী ইউনিয়নের দোঁগাছি গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৪৮), মৃত মকবুল হোসেনের ছেলে হাসান আলী (১৯), আজিজুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (২০), একই এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (৪১), অলিয়ার রহমানের ছেলে রাশেদুল ইসলাম (১৯), আশরাফ হোসেনের ছেলে আলমগীর হোসেন (২৮) ও একই ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৪)।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতে এই সাতজন টেলিভিশনে খেলা দেখছিল। এসময় তারা টাকা দিয়ে খেলার ওপর বাজি ধরে। এ নিয়ে তাদের মধ্যে গোলমাল শুরু হয় এবং একে অপরকে মারপিট শুরু করে। তখন এলাকাবাসী পুলিশকে খবর দিলে সেখানে গিয়ে সাতজনকে আটক করে পুলিশ।
ওসি মোমিনুল ইসলাম জানান, শনিবার (৯ ফেব্রয়ারি) আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলা করাগারে পাঠানো হয়েছে।