প্রথম ধাপে নীলফামারীর জলঢাকা উপজেলায় নৌকার মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপিত আনছার আলী মিন্টু। সদরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সৈয়দপুরে বর্তমান চেয়ারম্যান ও কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা মোখছেদুল মমিন, কিশোরগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সভাপিত জাকির হোসেন বাবলু, ডিমলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান তবিবুল ইসলাম ও ডোমারে উপেজলা আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
উল্লেখ্য, এবার পাঁচ ধাপে দেশের ৪৯২ উপজেলায় নির্বাচন হবে। এরমধ্যে ১০ মার্চ প্রথম ধাপে রংপুর, ময়মনিসংহ, সিলেট ও রাজশাহী বিভাগে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মনোনয়নপত্র জমার শেষ সময় ১১ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি ও প্রত্যহারের শেষ দিন ১৬ ফেব্রুয়ারি।