গরু জব্দ করাকে কেন্দ্র করে ঘটা ওই সংঘর্ষে তিনজন গ্রামবাসী নিহত হন। তদন্তের অংশ হিসেবে সোমবার দুপুরে হরিপুরের বহরমপুর এলাকাবাসীর সঙ্গে তদন্ত কমিটির সদস্যরা মতবিনিময় সভা ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি গ্রহণ করেন।
তদন্ত কমিটিতে প্রধান হলেন জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (সীমান্ত) মোহসিন চৌধুরী। বাকিরা সদস্যরা হলেন, উপ-সচিব জাকির হোসেন, বিজিবির মহাপরিচালকের প্রতিনিধি লে. কর্নেল মোর্শেদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ নুরুন নাহার ওসমানী ও সদস্য নজরুল ইসলাম।
তদন্ত টিমের প্রধান বলেন, ‘এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাই এখানে এসে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রতিবেদন পাঠানো হবে।’
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি বহরামপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এসময় বিজিবি’র গুলিতে তিনজন নিহত হন।