পাঙ্গামটকপুর ইউপি চেয়ারম্যান নির্বাচিত নৌকার প্রার্থী এমদাদুল





এমদাদুল ইসলামনীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এমদাদুল ইসলাম। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৪২৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম ভুট্ট পেয়েছেন পাঁচ হাজার ২৫৮ ভোট।

বৃহস্পতিবার (২৮ ফেব্রয়ারি) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ও ডোমার উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। ওই নির্বাচনে তিনজন প্রার্থী ছিলেন। এর মধ্যে আরিফ রব্বানী লাজু (আনারস) পেয়েছেন এক হাজার ৬২৬ ভোট।

উল্লেখ, গত ২১ নভেম্বর এই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ হৃদরোগে মারা যান। পরে এ বছরের ২২ জানুয়ারি নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। সেই তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হলো।