ডিমলা থানা সূত্রে জানা যায়, এ বছরের ৭ জানুয়ারি লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার পুরান কাচারী এলাকার নির্মল দাসের ছেলে কার্তিক দাসসহ (৩০) তিন জন ওই ছাত্রীকে জোর করে মোটরসাইকেল নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনের নামে ডিমলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ডিমলা থানার এসআই ইলিয়াছ আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মার্চ) নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় মূল অপহরণকারী কার্তিক দাসকে আটক করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে কার্তিক দাসকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’