উপজেলা নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হবে: ইসি

গাইবান্ধায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইসিনির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, ‘সিটি করপরেশন নির্বাচনসহ অন্যান্য যত নির্বাচন হয়েছে তাতে একটা লোকও বলতে পারবে না যে তাকে বাধা দেওয়া হয়েছে। এমনকি তাদেরকে কোনোভাবেই ভয়ভীতি দেখানো হয়েছিল, একথা কেউ বলতে পারবে না। তাই একইভাবে প্রতিটা উপজেলা নির্বাচন সুষ্ঠ ও শাস্তিপূর্ণ পরিবেশে করার আয়োজন করা হয়েছে।’

সোমবার (৪ মার্চ) রাতে দিনাজপুর থেকে বগুড়া যাওয়ার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খা বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সঠিক দায়িত্ব পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে ভোট দিতে পারেন সে ব্যবস্থা জোরদার করা হয়। উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণে সব ব্যবস্থা নেওয়া হবে।’ 

এর আগে নির্বাচন অফিসের পৌঁছুলে রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান নির্বাচন কর্মকর্তা, ইউএনও, ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।