প্রত্যক্ষদর্শী, রেল কর্তৃপক্ষ ও পুলিশের ভাষ্য মতে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা এইট ডাউন মেইল ট্রেনটি সান্তাহারের দিকে যাচ্ছিল। ট্রেনটি চামড়াপট্টিতে পৌঁছালে এক ব্যক্তি পাশ থেকে দৌঁড়ে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে। তার মাথার ওপর দিয়ে ট্রেন চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার ও ঘটনা তদন্তের দায়িত্বে রয়েছে রেল পুলিশ।’
ঠাকুরগাঁও রোড রেলস্টেশন মাস্টার আখতার হোসেন জানান, দিনাজপুর থেকে রেল পুলিশ ঘটনাস্থালে আসছেন। নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।