হাকিমপুরে কাল ভোট

হাকিমপুর উপজেলা পরিষদআগামীকাল সোমবার (১৮ মার্চ) দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদে   নির্বাচন। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রতীকের প্রার্থী হারুন উর রশীদ হারুন নির্বাচিত হয়েছেন।এছাড়া অন্য পদগুলোতে নির্বাচন হবে। তাই ভোটারদের মাঝে নির্বাচন নিয়ে আগ্রহ কম।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই নির্বাচিত। এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক। এরকম অবস্থা থাকলে আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে অত্যন্ত স্বাভাবিক পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ করতে পারবো।’ 

হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বী। এরমধ্যে চারজনই আওয়ামী লীগ সমর্থিত। বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দিতা করছেন। তার মধ্যে তিনজন বিএনপি সমর্থিত।একজন আওয়ামী লীগ সমর্থিত।

তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে হাকিমপুর উপজেলা। মোট ভোটার সংখ্যা ৬৯ হাজার ৮৪১ জন, পুরুষ ভোটার ৩৪ হাজার ৭৮৬ জন ও মহিলা ভোটার ৩৫ হাজার ৫৫ জন।