র্যাব-১৩ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আ,ন,ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জেএমবির সাংগঠনিক গোপন বৈঠকে নিয়মিত অংশগ্রহণ করাসহ সংগঠনের জন্য চাঁদা দিতেন এবং চাঁদা সংগ্রহ করতেন।
মো. আব্দুল্লাহর বাবার নাম মৃত মুনসুর আলী। তাদের বাড়ি নগরীর পার্বতীপুর পীরজাবাদ।