গাইবান্ধার গোবিন্দগঞ্জে ডোবার পানিতে ডুবে আঁখি মনি নামে ১৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের উত্তর মিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আঁখি মনি উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের উত্তর মিয়ার জাফু মিয়ার মেয়ে।
স্থানীয়া জানান, সদ্য হাঁটতে শেখা আঁখি বাড়ির উঠানে খেলা করছিল। বাড়ির লোকজন তখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত ছিলেন। খেলার একপর্যায়ে আঁখি বাড়ির পাশের একটি ডোবায় ডুবে যায়। পরে ডোবা থেকে অচেতন অবস্থায় আঁখিকে উদ্ধার করে পরিবারের লোকজন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, নিহতের পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।