রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল এ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের সুমনকে গঙ্গাচড়া থানা পুলিশ গ্রেফতার করার পর সোমবার রাতে তাকে নিয়ে পুলিশের একটি দল অস্ত্র উদ্ধার অভিযান নামে। তার দেওয়া তথ্য অনুযায়ী গঙ্গাচড়া উপজেলার মহিপুর ইউনিয়নের চর ইছলী এলাকায় গেলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে সুমন নিহত হয়। তার লাশের পাশ থেকে একটি ওয়ানশুটার গান ও ২২ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান জানান, সুমন একজন কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে, নারী অপহরণ করে ধর্ষণ, মাদক ব্যবসা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১০টি মামলা রয়েছে।
ময়না তদন্তের জন্য সুমনের মৃতদেহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।