কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে আরিফুজ্জামান (২৬) ও ময়জুদ্দিনের ছেলে মোবারক হোসেন (২৬)।
নিহত আশরাফুল ইসলামের বাড়ি সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আবুল হোসেন ওরফে বিশারুর ছেলে।
কামাতকাজলদিঘী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. অজিফুল ইসলাম জানান, আশরাফুল ইসলামসহ কয়েকজন শ্রমিক ধান কেটে সেগুলো বাড়ি পৌঁছাচ্ছিলেন। তখন গুঁড়ি-গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আশরাফুল ইসলাম মারা যান। আহত হন তার সহকর্মী আরিফুজ্জামান ও মোবারক হোসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। আরিফুজ্জামান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। মোবারক হোসেনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।