সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য উপজেলার বাঙালিপুর ইউনিয়নে চাল বিতরণ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য রশিদা বেগম সেই চাল আত্মসাৎ করেন। খবর পেয়ে উপজেলার লক্ষ্মণপুর গ্রামের নিজ বাড়ি তল্লাশি ১৭ বস্তা চাল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ইউএনও গোলাম কিবরিয়া বলেন, ওই ইউপি সদস্য পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হচ্ছে।