দণ্ডপ্রাপ্তরা হলো, আতিকা তাসমিন, নওরিন আক্তার, গোলাম মোস্তফা,আনিছুর রহমান, মকবুল হোসেন ও শাহিনা খাতুন।
কারাগার সূত্রে জানা গেছে, শুক্রবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া এই ছয় পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী মেজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠিয়েছেন।
জেলার লুৎফর রহমান জানান, শুক্রবার দণ্ডপ্রাপ্ত ছয় পরীক্ষার্থীকে কারাগারে পাঠানো হলে কারা কর্তৃপক্ষ তাদেরকে হাজতে পাঠিয়েছে।