দিনাজপুর শহরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বেলা দেড়টায় শহরের কলেজ মোড় সংলগ্ন গোয়ালপাড়ায় এ ঘটনা ঘটে। দিনাজপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো গোয়ালপাড়ার জামাল মিয়ার ছেলে জিসান (৫) ও আরাফাত (আড়াই)।
স্থানীয়রা জানান, আজ (শুক্রবার) দুপুরে এলাকার একটি পুকুরে গোসল করতে নামে দুই ভাই জিসান ও আরাফাত। এর একপর্যায়ে পানি তলিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।