হিলিতে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামি গ্রেফতার





গ্রেফতারদিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ইশবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
আসামিরা হলেন—ইশবপুর গ্রামের মৃত জহির উদ্দিনের দুই ছেলে নুর ইসলাম (৪০) ও শাহজালাল (৪৫), একই এলাকার মৃত বায়েন উদ্দিনের ছেলে ছামসুদ্দিন (৬০), ছামসুদ্দিনের ছেলে শাহিনুর ইসলাম (৩৫) এবং আলি আহম্মেদের ছেলে রফিকুল ইসলাম (৪০)।
ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার দিবাগত রাতে হিলির ইশবপুর গ্রামে অভিযান চালায়। এ সময় তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল এবং তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শুক্রবার (২৬ জুলাই) সকালে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।