পঞ্চগড়ে সাত জুয়াড়ি আটক

পঞ্চগড়পঞ্চগড়ে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) বিকালে সদর উপজেলার বোর্ডবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পঞ্চগড় থানার ওসি আবু আককাছ আহমেদ জানান, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থানা পুলিশের একটি দল বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় তাদের আটক করে।

তারা হলো- সদর উপজেলার বদিনাজোত গ্রামের শাহীন (৩০), হাসিনুর (২৮), জামির হোসেন (৪০), জিয়ারুল (২৭); শুড়িভিটা গ্রামের জাহিদুল (২০), রেজাউল (২৭) ও বোয়ালমারী গ্রামের জয়নউদ্দিন (৪০)।