রংপুরে ডেঙ্গুতে শিশুর মৃত্যু, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

রমেকে ভর্তি ডেঙ্গু রোগীরংপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একটি শিশু মারা গেছে। মঙ্গলবার (৬ আগস্ট) ভোরে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়ানা নামের তিন বছরের ওই শিশুটি মারা যায়।

শিশুটির বাবার নাম আশরাফুল ইসলাম। বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার নেকিরহাট গ্রামে।

রমেক হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান, মঙ্গলবার একটি শিশু মারা গেছে। আরও তিন ডেঙ্গু রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাদের রক্ত দেওয়া হচ্ছে।

ডেঙ্গু রোগীদের ওয়ার্ড পরিদর্শনে রংপুর বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম বর্তমানে রমেক হাসপাতালে ৬১ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। আর গত ২৪ ঘণ্টায় ১৬ নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ রমেকে পর্যন্ত ১৬২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রংপুর বিভাগীয় কমিশনার তরিকুল ইসলাম রমেকের ডেঙ্গু রোগীদের ওয়ার্ড পরিদর্শন করে বলেছেন, মঙ্গলবার একটি শিশু এবং দিনাজপুরে একজন মারা গেছে বলে খবর পেয়েছেন।  রংপুর বিভাগের ৮ জেলার হাসপাতালে ডেঙ্গু কর্নার খুলে চিকিৎসা দেওয়া হচ্ছে।