দিনাজপুরে অস্ত্র মামলার আসামি গ্রেফতার

সোহেল দিনাজপুরে হত্যা ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম সোহেল (৩৫)। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর শহরের রেলব্রিজ মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি ক্যাম্প-১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি সিদ্দিক আহমদ জানান, সোহেল জেলা শহরের দফতরিপাড়ার মৃত রশিদ খালাসীর ছেলে। তার কাছ থেকে একটি শুটারগান ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। সে ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও র‌্যাবের তালিকায় শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।