মাহাতাবের বাড়ি দিনাজপুর জেলার বিরলে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৮ আগস্ট মাহাতাব ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর অবস্থার কিছুটা উন্নতি হলে মাহাতাবকে সোমবার সকালে ডেঙ্গু ওয়ার্ডে নিয়ে আসা হয়। কিন্তু রাতে আবারও অবস্থার অবনতি ঘটলে ২টার দিকে তিনি মারা যান।
এ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী মারা গেছেন বলে জানান তিনি।