ভ্রাম্যমাণ আদালতের বিচারক নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ তামান্না বলেন, ‘প্রায় ৯০ ট্রলির মতো বালি প্রকাশ্য নিলামে ১২ হাজার টাকায় বিক্রি করা হয়। তার আগে শুক্রবার (২৩ আগস্ট) বিকালে উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দুহুলী এলাকার একটি বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল আব্দুর গফুর নামের এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশকে নিয়ে সেখানে যাই। এ সময় বালি, ২০টি পাইপ, একটি শ্যালো মেশিন ও একটি ট্রলি জব্দ করা হয়। এছাড়াও তার নামে একটি মামলা দায়ের করা হয়।’