মামলার বিবরণে জানা গেছে, রংপুরের শঠিবাড়িস্থ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে পোনা বিক্রির নামে নকল রশিদ তৈরি করে মাছের পোনা বিক্রি করে আসামিরা পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেন। এই অভিযোগে ২০০২ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইনে তাদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় দণ্ডবিধি ৪০৯/১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ১৯৪৭ সালের ৫(২) ধারায় মিঠাপুকুর থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক। দীর্ঘ ১১ বছর পর ১৪ জনের সাক্ষ্য ও জেরা শেষে তাদের এ শাস্তি দেওয়া হলো। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়।
অ্যাডভোকেট হারুন অর রশীদ জানান, আসামিরা সরকারি অর্থ আত্মসাৎ করেছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের সাজা দিয়েছেন। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, সরকারি অর্থ আত্মসাৎ করে কেউ পার পাবে না।