শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে জেলার বোদা উপজেলার বোদা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলপথমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের যে রেল সংযোগ বন্ধ ছিল তা আবার নতুন করে চালু করা হবে। এরই অংশ হিসেবে আগামী ২১ সেপ্টেম্বর নীলফামারীর চিলাহাটি-ভারতের হলদিবাড়ী রেল সংযোগের নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।’
অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, ‘দেশের বাণিজ্য, অর্থনীতিতে হস্ত ও কুটির শিল্পের ভূমিকা অপরিসীম। ঐতিহ্যবাহী এই শিল্প বিকাশের মাধ্যমে আমাদের সামাজিক সম্পদ বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
হস্ত ও কুটির শিল্প মেলা কমিটির আহ্বায়ক রবিউল আলম সাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবিসহ অনেকে বক্তব্য রাখেন।