হিলিতে দুই পলাতক আসামি গ্রেফতার

দিনাজপুরদিনাজপুরের হিলিতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর ও পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন তাদের গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকার আবুল হোসেনের ছেলে হুক্কু মিয়া (২৭), পালপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শাহিন মিয়া (৩০)।

ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর এলাকা থেকে হুক্কু মিয়া ও পালপাড়া এলাকা থেকে শাহিন মিয়া নামের ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এরা দুজনেই বেশ কিছুদিন ধরে পলাতক ছিলো। তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। পরে তাদের দুজনকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।