সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ওসি জানান, কয়া কিসামত পাড়া এলাকার মো. সাদ্দাম হোসেন, মো. আরিফ, ইদ্রিস আলী, মাহমুদ আলী ও আব্দুল মজিদকে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মো. টিপু ও রাজা ইসলামকে ৭ দিনের এবং ইমান আলীকে একই আইনে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।