মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর কালেক্টরেট সমিতির ধর্মবিষয়ক সম্পাদক শামীম ইসলাম, শামীম হোসেন, তহশিলদার সুলতান মাহমুদ, তাহের আহমেদ, মোজাহারুল ইসলাম ও মুক্তাদির আলম প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, তা মূলত এক নারীকে দিয়ে জোরপূর্বক করানো হয়েছে। এটির কোনও সত্যতা নেই। ওই নারীও পরে ভিডিওটি জোরপূর্বক করানো হয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছেন।
ভিডিও ভাইরালের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানববন্ধন থেকে দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ফেসবুকে দিনাজপুরের জেলা প্রশাসকের বিরুদ্ধে একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনাটি তদন্ত করা হয়েছে এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।