নিহত দুজন হলেন—জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকার জহুরুল ইসলাম (৬৫) ও তার বোন আনোয়ারা বেগম (৫৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ছেড়ে আসা আজিজ ট্রাভেলসের একটি নৈশ কোচ পঞ্চগড়ের ভাউলাগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি অবিলের বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান। আহত হন আরও ৯ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম কবির জানান, বগুড়ার মোকামতলায় এক আত্মীয়ের দাফনকাজে অংশ নিতে মাইক্রোবাসে সপরিবারে যাচ্ছিলেন তারা।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, ঘাতক বাসের চালক পালিয়ে গেছে, তবে বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।