রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় হিলি স্থল শুল্ক স্টেশন চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবসের শুভ সূচনা করা হয়। পরে হিলি স্থলবন্দর প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও একই স্থানে এসে শেষ হয়।
এরপর হিলি স্থলবন্দর চত্বরে স্থলবন্দরের সহকারি কমিশনার আব্দুল হান্নানের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুনসহ বিভিন্ন জনপ্রতিনিধি এবং বন্দর কর্মকর্তারা।