রংপুরে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাভোগের দু’বছর পূর্তি এবং তার মুক্তির দাবিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর বিএনপি। এসময় স্থানীয় নেতারা বলেন, ‘কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি কেন দিচ্ছেন না তা আমরা বুঝতে পারছি না।’ অবিলম্বে কঠোর কর্মসূচি ঘোষণার দাবি জানান তারা।
রংপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
রংপুরের বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর তারা দলীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সমাবেশ করেন। সেখানেই বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইছ আহাম্মেদসহ অন্যান্য নেতারা।