হিলিতে ১৬ মাদকসেবীর দণ্ড

HILI-POLICE-PIC-1দিনাজপুরের হিলিতে মাদকসেবনের দায়ে ১৬ মাদকসেবীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম এ দণ্ড দেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় হিলি সীমান্তের চুড়িপট্টি এলাকায় এ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।   তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে হাকিমপুর থানার ওসি আব্দুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- আশরাফুল ইসলাম (৩১), গোলাম রাব্বানি (৪৭), আমিরুল ইসলাম (৭০), সোহাগ হোসেন (২১), আব্দুর রহিম (৫৫), ইদ্রিস আলী (৭৪), মহিদুল ইসলাম (৩৫), মুকুল হোসেন (৩৩), দিরাজ উদ্দিন (২৮), মনসুর আলী (৪৬), রানা মন্ডল (৪২), আল আমিন (২৮), সাঈদ আলম (৪১),  মুন্না মিয়া (৩৫), আপেল কাউছার (৪২) ও নুর ইসলাম (৩৪)। এদের সবার বাড়ি দিনাজপুর, বগুড়া, নীলফামারী ও নওগা জেলার বিভিন্ন উপজেলায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলম জানান, হিলিকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।