ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

Thakurgaon School Girl Murder - 3ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রমপাড়ায় নিজ বাসায় খুন হয়েছে দশম শ্রেণির ছাত্রী শ্রাবণী রাণী (১৪)। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় ওই ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জনায়, ভবেশ চন্দ্র রায়ের মেয়ে শহরের সিএম আইয়ুব উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রাবণী বাড়িতে একা ছিল। এসময় বাবা-মায়ের অনুপস্থিতিতে দুর্বৃত্তরা হয়তো তাকে খুন করে পালিয়ে গেছে।

ওসি তানভিরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ আসামিকে ধরার চেষ্টা করছে। তবে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি, তদন্ত চলছে।