এর আগে ৬ মার্চ ভোররাতে ইউনিয়ন ছাত্র লীগের এই দুই নেতাকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
সাজু বলেন, ‘এরশাদুল হক রামখানা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আগে থেকেই ছিল। এর আগে এ নিয়ে পুলিশ সুপার তাকে সতর্কও করেছিলেন। কিন্তু এরপরও সে মাদক সংশ্লিষ্টতায় গ্রেফতার হওয়ায় সহ-সভাপতি সফিকুল ইসলামসহ তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ একইসঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন...