শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলো, হিলির দক্ষিণ বাসুদেবপুর গ্রামের রবিউল ইসলাম (৩১), আব্দুল কুদ্দুস (৪২), মধ্য বাসুদেবপুর গ্রামের বিপ্লব হোসেন (৩০), রিপন মিয়া (৪২), রুবেল হোসেন (২৭), উত্তর বাসুদেবপুর গ্রামের গোলজার হোসেন (৩০) ও সুমন মণ্ডল (৩৬)।
ওসি আব্দুর রাজ্জাক আকন্দ বলেন, ‘মাদকসেবন ও মাদকবিক্রি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার দিবাগত রাতে হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় ১০ পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ রুবেল ও সুমনকে আটক করা হয়।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন স্থান থেকে ৫ মাদকসেবীকে আটক করা হয়। পরে তাদের সকলের বিরুদ্ধে মামলা করে শনিবার (৭ মার্চ) দুপুরের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।’