হোম কোয়ারেন্টিন না মানায় ব্যবসায়ীকে জরিমানা





নীলফামারীহোম কোয়ারেন্টিন না মানায় নীলফামারীতে মোস্তাফিজুর রহমান শিশির নামে এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২২ মার্চ) দুপুর আড়াইটার দিকে জেলা শহরের বড় বাজারে তাকে জরিমানার করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এলিনা আকতার এই আদেশ দেন।

ইউএনও বলেন, ‘সাতদিন আগে ভারত থেকে এসে শহরের বড় বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন শিশির। সরকারি নিয়ম না মানার প্রমাণ হাতে-নাতে পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আগামী ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে।’
অভিযানে সদর থানার উপসহকারী পরিদর্শক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।