কুড়িগ্রামে ত্রা‌ণের চালসহ দোকানদার আটক

received_918478348605507কু‌ড়িগ্রা‌মের উলিপুর উপ‌জেলার থেতরাই ইউনিয়নে ত্রা‌ণের চালসহ এক দোকানদারকে আটক করা হয়েছে। মঈফুল ইসলাম নামে ওই দোকানদারকে ৮৭ কে‌জি চালসহ আটক করা হয়।


সোমবার (১৩ এপ্রিল) রাত সা‌ড়ে ৯টায় ওই ইউনিয়‌নের প‌শ্চিম মাথা থেতরাই বাজার থে‌কে তাকে আটক করা হয়। উলিপুর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কা‌দের এই তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

ইউএনও জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপ‌জেলা প্রশাসন ও পু‌লি‌শের যৌথ অভিযা‌নে ত্রাণের চালসহ এক দোকানদার‌কে আটক করা হয়। সে বর্তমা‌নে পু‌লিশ হেফাজ‌তে র‌য়ে‌ছে। তার বিরু‌দ্ধে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

তিনি আরও জানান, থেতরাই ইউনিয়ন প‌রিষ‌দের চাল বিতর‌ণের তা‌লিকা যাচাই করা হ‌য়ে‌ছে। ত‌বে ওই তা‌লিকায় কোনও অসঙ্গ‌তি পাওয়া যায়‌নি। জব্দ করা চাল ওই দোকানদার অন্যের কাছ থে‌কে সংগ্রহ ক‌রে‌ছেন ব‌লে প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে জানিয়েছে।