তিনি জানান, শুক্রবার বিকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় গাইবান্ধার দুজনের দেহে করোনা পজিটিভ ধরা পড়ে। এদের একজনের বাড়ি গোবিন্দগঞ্জে এবং অপরজনের বাড়ি পলাশবাড়ী উপজেলায়। আক্রান্তদের ছাড়াও তাদের পরিবারসহ আশাপাশের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জেলায় এ পর্যন্ত ১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৬ জন নারী এবং ১০ জন পুরুষ।
আক্রান্তদের চার জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও একজন নতুন করে অসুস্থ হয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে ৩২১ জনের নমুনা সংগ্রহ করে রংপুর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে এ পর্যন্ত ২৩৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। বাকি ৫৬ জনের রিপোর্ট দ্রুতই পাওয়া যাবে।
এদিকে, শুক্রবার পর্যন্ত গাইবান্ধা সদরসহ সাত উপজেলায় বর্তমানে ২ হাজার ৯০ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এর মধ্যে সুন্দরগঞ্জে ৪৯, গোব্দিন্দগঞ্জে ৩৭৫, সদরে ৩৩৫, ফুলছড়িতে ৪২২, সাঘাটায় ৫২১, পলাশবাড়িতে ৫৯ এবং সাদুল্লাপুর উপজেলায় ৩৩৯ জন।
এছাড়া জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩৬ জন। কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র পেয়েছেন মোট ৩৪৫ জন।