রংপুর সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, রবিবার সকাল ৭টার দিকে রংপুর থেকে একটি ট্রাক দ্রুতগতিতে দিনাজপুরের দিকে যাওয়ার সময় রংপুরের পাগলাপীর নামক স্থানে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। আর আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তারা।
আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. সোয়েব জানিয়েছেন। রংপুর সদর থানার ওসি জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।