এ নিয়ে জেলার ৫ উপজেলার সবগুলোতেই করোনা রোগী পাওয়া গেলো। ঠাকুরগাঁও থেকে এখন পর্যন্ত মোট ৫১২ জনের নমুনা পাঠানো হয়েছে। ফলাফল মিলেছে ৩৪২ জনের। এতে এখন পর্যন্ত ৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে ইতিমধ্যেই এই ৮ জনের মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, উপজেলার ধনতলা ইউনিয়নের লাহিড়ীহাট খাদ্যগুদাম সংলগ্ন ঠুমনিয়া চিমটুপাড়া গ্রামের করোনা আক্রান্ত ব্যক্তির বয়স ২৭। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। এখন পর্যন্ত যে ৮ জনের করোনা শনাক্ত হলো তারা সবাই ঢাকা বা নারায়ণলগঞ্জ ফেরত।